জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যকে আটক করেছে জামালগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার বিকেলে থানায় ধর্ষিতা নারী অভিযোগ করলে ইউপি সদস্য ইউসুফ আলী (৪২) কে আটক করে পুলিশ। ইউসুফ আলী ভীমখালী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য ও কান্দাগাও গ্রামের আব্দুল হাসেমের পুত্র।
পুলিশ ও এলাকাবাসী জানান, ভীমখালী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য ইউসুফ আলী বিধবা এই নারীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করে আসছিল। সম্প্রতি এই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ইউপি সদস্যকে বিয়ের জন্য চাপ দেন। ইউপি সদস্য ওই নারীকে হুমকিধামকি দিয়ে মুখ বন্ধ করে রাখার চেষ্টা করেন। থানায় যেতেও বাঁধা প্রদান করে আসছিলেন।
ঘটনা জেনে পুলিশ ধর্ষিতা নারীকে থানায় নিয়ে আসে। ডাক্তারী পরীক্ষা শেষে অভিযুক্ত ইউপি সদস্য ইউসুফ আলীকে সন্ধ্যায় গ্রেপ্তার করে পুলিশ।
জামালগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানান, ইউপি সদস্য ইউসুফ আলীকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।