- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে ধান কাটা উৎসবের উদ্বোধন

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় সাচনা বাজার ইউনিয়নের পলক গ্রামে ধান কাটা উৎসবের উদ্বোধন করা হয়েছে। গ্রামের ছাদ মিয়ার (৬০) ১ বিঘা জমিতে বোর ধান কেটে উৎসবের উদ্বোধন করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা সনোয়ার হাওরে উপজেলা প্রশাসনের আয়োজনে ধান কাটার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল-আজাদ। ধান কাটা শেষে সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলা উদ্দিন। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রানী মোদক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কায়ছার আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শাহাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, ভীমখালী ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার প্রমুখ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, জামালগঞ্জ উপজেলায় ছোট বড় ৬টি হাওরে ২৪ হাজার ৪৭০হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বৎসর ১ লক্ষ ৫২ হাজার ২৯৪ টন ধান উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। যার মূল্য ৪২৭ কোটি টাকা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলা উদ্দিন বলেন, এবার ধানের ফলন খুব ভাল হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এপ্রিল, মে মাসের মাঝামাঝি বোর জমির ধান কাটা শেষ হয়ে যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব বলেন, কৃষকের ধান গোলায় তুলতে উপজেলা প্রশাসন সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। জমিতে ৮০ ভাগ ধান পেকে গেলে কেটে ফেলতে আমি কৃষকদের অনুরোধ জানাই।

  • [১]