- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে নবাগত ইউএনও’র যোগদান

স্টাফ রিপোর্টার
জামালগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার পদে যোগদান করেছেন মো.শামীম আল ইমরান। গতকাল সোমবার তিনি যোগদান করে প্রথম কর্মদিবসে মতবিনিময় করেছেন।  তিনি জেলার জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) থেকে উপজেলা নির্বাহী অফিসার পদে পদোন্নতি পেয়ে জামালগঞ্জে যোগদান করেছেন। তিনি হবিগঞ্জের বাহুবল উপজেলার হিলালপুর গ্রামের বাসিন্দা।
সোমবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, ভাইস চেয়ারম্যান মু. রশিদ আহমদ, জামালগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী, থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম, ফেনাঁরবাক ইউপি চেয়ারম্যান করুনাসিন্ধু তালুকদার, সাচনাবাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, উপজেলা আ.লীগ সভাপতি মোহাম্মদ আলী, জামালগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ, সাংবাদিক আব্দুল আহাদ।
উপস্থিত ছিলেন, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ সাজিব, উত্তর ইউপি চেয়ারম্যান রজব আলী, ভীমখালী ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া, বেহেলী ইউপি চেয়ারম্যান অসিম কুমার তালুকদারসহ উপজেলার সকল বিভাগের কর্মকর্তা সুশীল সমাজ ও সাংবাদিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

  • [১]