জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ সদর ইউনিয়নে ইয়ুথ ও নারী নেত্রীদের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ হল রুমে সভা অনুষ্ঠিত হয়। আয়োজনে হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও সহযোগিতায় গেইন সংস্থা। ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল ও আয়োডিনযুক্ত লবণ বিষয়ক সভায় উপস্থিত ছিলেন হাঙ্গার প্রজেক্ট’র সুনামগঞ্জ জেলার সমন্বয়কারী মো. আব্দুল হালিম।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,ইয়ুথ পারভেজ, মামুন,কাউছার, শাহজাহান, আমিন, রফিক মিয়া, জামালউদ্দিন প্রমূখ। অপরদিকে বিকেলে সদর ইউনিয়ন পরিষদ হল রুমে নারী নেত্রীদের নিয়ে এ সভা অনুষ্টিত হয়। নারীনেত্রী নেত্রী আম্বিয়া, জমিলা, সাজিনা, সাফিয়া, মাফিয়া, শাহিনা,সেলিনা,আছিয়া, সেনু আরা ও জামালগঞ্জ সদর ইউনিয়ন সমন্বয়কারী শামীমা আক্তারসহ নারীনেত্রীগণ উপস্থিত ছিলেন।