জামালগঞ্জ প্রতিনিধি
‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ স্লোগানকে সামনে রেখে জামালগঞ্জে নিরাপদ সড়ক দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার।
সদস্য সচিব মো. ওয়ালী উল্লাহ সরকারের
সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান। বিশেষ অতিথি ছিলেন, জামালগঞ্জ ডিগ্রী কলেজ অধ্যক্ষ হাবিবুর রহমান চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, সহকারী কমিশনার (ভূমি) মনিরুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী ও ওসি তদন্ত মিজানুর রহমান সিদ্দিকী, উপজেলা আ. লীগের সভাপতি মোহাম্মদ আলী, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, মহিলা পরিষদরে সভা নেত্রী শেখ আয়েশা বেগম, সংগঠনের যুগ্ম আহবায়ক অঞ্জন পুরকায়স্থ, সদস্য আলী আক্কাছ মুরাদ, সদস্য মুক্তিযোদ্ধা সন্তান জহিরুল ইসলাম, আলতাফুর রহমান প্রমুখ।