জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে নৌকা চুরির ঘটনায় তহুর আলম নামের এক চোরকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত ৩ মাসের কারাদ- প্রদান করেছেন। দ-প্রাপ্ত তহুর আলম উপজেলার সাচনা বাজার ইউনিয়নের শেরমস্তপুর গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, তহুর আলম দীর্ঘদিন ধরে গরু ও নৌকা চুরির সাথে জড়িত। বুধবার দুপুরে পুলিশ তাকে আটক করে। পরে বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে
৩ মাসের কারাদ- প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট টিটন খীসা।