জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে সুরমা নদীতে বালু বোঝাই বাল্কহেড নৌকা ডুবিতে ২ শ্রমিকের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার ঘাগটিয়া গ্রাম পার্শ্ববর্তী সুরমা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সোমবার গভীর রাতে বালু বোঝাই একটি বাল্কহেড নৌকা জামালগঞ্জের ঘাগটিয়া গ্রামের পাশের সুরমা নদীর ঘাটে নোঙর করে। পরে শ্রমিকদের ২ জন নিজ বাড়িতে এবং ২ জন নৌকায় ঘুমিয়ে পড়ে। ভোর রাতে বালু বোঝাই বাল্কহেডটি ডুবে যায়। গ্রামবাসী ও ডুবুরিদের অনেক চেষ্টায় বিকাল সাড়ে ৩ টায় ডুবে যাওয়া ২ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলো- আসাদ মিয়া (২৫), সে ঘাগটিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে। অপর নিহত ব্যক্তির নাম মনির মিয়া (১৭), সে ঘাগটিয়া গ্রামের কামাল হোসেনের ছেলে।
জামালগঞ্জ থানার ওসি আতিকুর রহমান বলেন,‘নিহতদের পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করা হয়েছে, এজন্য ২ জনের লাশই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে’।