জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের ফেনারবাক ইউনিয়নের লক্ষীপুর গ্রামবাসীর আয়োজনে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পাগনার হাওরে নৌকা বাইচে বিভিন্ন গ্রাম থেকে ২০ টি নৌকা অংশগ্রহণ করে। নৌকা বাইচে গজারিয়া গ্রামের নৌকা বিজয়ী হয়। রানার্স আপ মল্লিকপুর, তৃতীয় স্থান নাজিমনগরের নৌকা। নৌকা বাইচে জেলা আ:লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম, সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, রফিনগর ইউপি চেয়ারম্যান রেজওয়ান আলী খান, সাবেক
কমান্ডার আসাদ উল্লাহ সরকার, জামালগঞ্জ পাবলিক লাইব্রেরীর সম্পাদক আকবর হোসেন, ইউপি সদস্য রফিকুল ইসলাম রানা। নৌকা বাইচে সভাপতি ছিলেন জিয়াউদ্দিন তালুকদার ।