- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে পিএসসিতে ২৭৮ জন শিক্ষার্থী অনুপস্থিত

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় গত রবিবার সকালে ১২ টি পরীক্ষা কেন্দ্র ও ২টি ইবতেদায়ী সহ ১৪ টি কেন্দ্রে সকাল ১১ টা থেকে পিএসসি পরীক্ষা দুপুর দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। প্রথম দিনের পরীক্ষায় ২৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিতির খবর পাওয়া গেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এই বছর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ১২ টি কেন্দ্রে সর্বমোট পরীক্ষার্থী ৩১৯৮ জন উপস্থিত ২৯৮০  জন, অনুপস্থিত ২১৮ জন।
অপরদিকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ২টি কেন্দ্রে মোট পরীক্ষাথী ২৩৭ জন উপস্থিত ১৮৭ জন অনুপস্থিত ৫০ জন।

  • [১]