- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে পূজা দেখে বাড়ি ফেরার পথে স্কুল ছাত্রী ধর্ষিত

জামালগঞ্জ প্রতিনিধি
দুর্গাপূজা থেকে বাড়ি ফেরার পথে অপহৃত হয়ে জামালগঞ্জে সংখ্যালঘু পরিবারের ৮ম শ্রেণীতে পড়–য়া এক স্কুল ছাত্রী ধর্ষিত হয়েছে। জেলার জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের একটি গ্রামে রবিবার রাতে এই ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষকের চাচা স্থানীয় ইউপি চেয়ারম্যান থানায় আইনী সহায়তা ও চিকিৎসাসেবা নিতে বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
ভিকটিমের পারিবারিক সুত্র ও আপন মামা জানান, উপজেলার বেহেলী ইউনিয়নের ওই গ্রামে দুর্গাপূজার আরতি শেষে ম-প থেকে বাড়ি ফেরার পথে রবিবার রাত সাড়ে ৮টায় বাড়ি সংলগ্ন বাঁধ থেকে পার্শ্ববর্তী মদনাকান্দি গ্রামের পিন্টু সরকারের ছেলে ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের ভাতিজা ভাস্কর সরকার (২৪) ৮ম শ্রেণীতে পড়–য়া ১৪ বছর বয়সী ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। পরে হালির হাওরের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে ফেলে যায়। পরে অজ্ঞান অবস্থায় রাত ১১টায় ওই কিশোরীকে হাওরে পড়ে থাকতে দেখে গ্রামবাসী উদ্ধার করে মামার বাড়িতে পৌঁছে দেন। রাতে প্রাথমিক চিকিৎসায় কিছুটা সূস্থ হলে ধর্ষিতা কিশোরী ঘটনা খুলে বলে। খবর পেয়ে ধর্ষণকারীর চাচা ইউপি চেয়ারম্যান সদলবলে ছুটে আসেন ধর্ষিতার গ্রামে বিষয়টি সালিসে নিষ্পত্তি ও ধামাচাপা দিতে। এরপর চেয়ারম্যানের চাপে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্য্যন্ত ধর্ষিতা কিশোরীর চিকিৎসাসেবা কিংবা আইনি সহায়তা নিতে বারবার বাধা আসে। এক পর্যায়ে ধর্ষিতার মামা সোমবার সকাল ১০টার দিকে ধর্ষিতা ওই কিশোরীকে নিয়ে  
থানায় হাজির হলে ওই চেয়ারম্যানের ইন্ধনে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভিকটিম ও ধর্ষিতাকে থানায় বসিয়ে রাখা হয়।  
উপজেলার বেহেলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার বলেন, ঘটনাটি জানতে পেরে আমি রবিবার রাতেই সালিসে বিষয়টি নিষ্পক্তি করতে গিয়েছিলাম, যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে সে আমার চাচাত ভাইয়ের ছেলে। মেয়ে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আমি কোন ঝুকি নেইনি। আমি চিকিৎসাসেবা ও আইনি সহায়তা নিতে কোন চাপ বা বাধা দেইনি।
জামালগঞ্জ থানার ওসি আতিকুর রহমান বলেন, ধর্ষিতার মা বাদী হয়ে ধর্ষক ভাস্কও সরকারকে আসামী করে অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর পরই মামলা রুজু হয়েছে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।

  • [১]