জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বেসরকারী সংস্থা সিএনআরএসের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা প্রকল্প সম্বন্নয়ক মোহাম্মদ শফিকুল ইসলাম।
সেইভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সহযোগিতায় সভার উদ্বোধন করেন উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু।
প্রজেক্ট অফিসার অনিল পুরকায়স্থের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিএনআরএসের প্রকল্প ব্যবস্থাপক আবুল বাশার।
অনুষ্ঠানে অতিথি ছিলেন বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, সমবায় কর্মকর্তা আবু তাহের, গণমাধ্যমকর্মী অঞ্জন পুরকায়স্থ, ওয়ালীউল্লাহ সরকার, আকবর হোসেন, হাবিবুর রহমান, সরকারী বিভিন্ন দফতরের প্রতিনিধি, বেসরকারী সংস্থার প্রতিনিধি, ইউপি সদস্য আসাদ আলী, আতাউর রহমান, ইউপি সদস্যা কেবল বেগম, আক্তার বানু প্রমুখ।