- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ

জামালগঞ্জ অফিস
এলজিইডির জামালগঞ্জ উপজেলা প্রকৌশলী আব্দুস সাত্তারের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন সাচনা বাজার বণিক সমিতির সভাপতি।
মঙ্গলবার দুপুরে জেলা শেখ রফিকুল ইসলাম জামালগঞ্জ সফরে এলে তাঁর হাতে অভিযোগপত্র তুলে দেন সাচনাবাজার বণিক সমিতির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ।
জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগে উল্লেখ তিনি করেছেন, ‘আমি বণিক সমিতির সভাপতি। সাচনা বাজারের সমস্ত মালামাল নৌকা ও কার্গো থেকে উঠানামার রাস্তা ও ঘাট একটি। কিন্তু এই ঘাটটি ভালভাবে নির্মাণের জন্য উপজেলা প্রকৌশলীকে অনুরোধ করা সত্বেও দায়সাড়া ভাবে কাজ শেষ  
করেন।’
অভিযোগে আরো উল্লেখ করা হয়, বর্তমানে সাচনাবাজারের এই ঘাটটি ৫ ফুট মাটির নিচে আছে। এর আগে স্থানীয় সংসদ সদস্যকে নির্মাণস্থল সরেজমিনে দেখিয়ে উপজেলা প্রকৌশলীর শাস্তি দাবি করার পর তিনি দুঃখ প্রকাশ করেন ও দ্রুত ঘাটের নি¤œমানের কাজ বাতিল করে নতুন করে সংস্কার করার জন্য প্রকৌশলীকে নির্দেশ দেন। কিন্তু এই নির্দেশের কোন তোয়াক্কা করেননি প্রকৌশলী।  
এবিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী আব্দুস সাত্তার বলেন, ‘সরকারী কর্মকর্তারা কোন কিছু করতে পারেন না। যে কেউ যে কোন কিছু বলতেই পারে, উপজেলা প্রকৌশলী কাজের ডিজাইন করেন না। সাচনা ঘাটের ডিজাইন ও প্রাক্কলন ঢাকা সদর দপ্তর থেকে এসেছে।
অভিযোগ দায়েরের পর বুধবার সাচনাবাজারে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন বলে জানা গেছে।

  • [১]