জামালগঞ্জ প্রতিনিধি
সুশাসনের জন্য নাগরিক (সুজন)র সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন আয়োডিনযুক্ত লবণ ব্যবহার ও বিভিন্ন পুষ্টি চাহিদা পূরণ করতে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্য তেল ব্যবহারের বিকল্প নেই। জামালগঞ্জে আয়োডিন যুক্ত লবণ ও তূণমূলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্য তেল ব্যবহারে জনসচেতনতামূলক প্রচার অভিযানের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্য তিনি উপরোক্ত কথা বলেন। রবিবার বিকেলে সাচনা বাজারের সিএন্ডবি রোডে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাচনাবাজার ইউপির চেয়ারম্যান রেজাউল করিম শামীম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গেইন বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজার মনিরুজ্জামান বিপুল, সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দীলিপ কুমার সরকার, জামালগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণাসিন্ধু তালুকদার প্রমুখ।