- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে প্রতারকের অর্থদণ্ড

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে এক প্রতারককে ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। অর্থদ-প্রাপ্ত প্রতারক জামালগঞ্জ উপজেলা সদরের তেলিয়া গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে মিনহাজ (১৭)।
জানা যায়, মিনহাজ জামালগঞ্জ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র। দ্বাদশ শ্রেণির ৩য় বর্ষের এক ছাত্রী পপি রানীর নিকট থেকে কম টাকায় ভর্তি করিয়ে দিবে বলে ৩ হাজার টাকা        হাতিয়ে নেয়। হত দরিদ্র পপি রানী তার খোয়া যাওয়া টাকা প্রতারক মিনহাজের নিকট থেকে মাস খানেক চেষ্টার পর উদ্ধার না করতে পেরে প্রথমে জামালগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে থানার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে জানানো হয়। বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে মিনহাজকে হাজির করলে তাকে এই অর্থদণ্ড প্রদান করা হয়।

  • [১]