জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় ২০২২-২৪ দ্বিবার্ষিক জামালগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পদে জিয়াউর রহমান নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে হাবিবুর রহমান পেয়েছেন ৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী শেরে-আলম শেরু পেয়েছেন ৮ ভোট। সাধারণ সম্পাদক পদে জিয়াউর রহমান পেয়েছেন ৯ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী বাদল কৃষ্ণ দাস পেয়েছেন ৮ ভোট।
সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র হাইস্কুলের হল রুমে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রামকুমার সাহা। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য আকবর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশ^জিত রায়, সদস্য মো. মহসিন কবির।
ভোট গ্রহণ শেষে প্রিসাইডিং অফিসার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এসময় উপাস্থিত ছিলেন জামালগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মীর মো. আব্দুন নাসের, এস.আই মাসুদ পারভেজ সহ সংঙ্গীয় ফোর্স।