- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে বখাটের কারাদণ্ড

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের কলকতখাঁ গ্রামের ছাদেক আলী (২১)  নামের এক বখাটেকে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের কারাদ- প্রদান করেন। জানা যায়, কলকতখাঁ গ্রামের আমির আলীর ছেলে ছাদেক আলী একই গ্রামের ৯ম     শ্রেণী পড়–য়া (১৫) ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে  পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ আটককৃত ছাদেক আলীকে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বখাটে ছাদেক আলীকে তিন মাসের কারাদ- প্রদান করেন।

  • [১]