- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে বজ্রপাতে কৃষকের তিন গরুর মৃত্যু

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলার ফেনার বাকঁ ইউনিয়নের শান্তিপুর গ্রামে বজ্রপাতে কৃষকের ৩টি গরু মারা গেছে। রবিবার সকাল সাড়ে ৯টায় কৃষক ছমক আলীর ৩টি গরু বজ্রপাতে মারা যায়।
জানা যায়, বজ্রপাতের সময় গোয়াল ঘরে ৩টি গরু বাধা ছিল। এসময় আকস্মিক বৃষ্টিসহ বজ্রপাত হলে ঘটনাস্থলেই ৩টি গরু মারা যায়।

  • [১]