- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে মুক্তি পেলো ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। সোমবার বিকালে গোপন সংবাদ পেয়ে ইউপি সচিব সহ কয়েকজন ইউপি সদস্যকে বিয়ে বন্ধ করার আদেশ দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উভয় পক্ষের অভিভাবক সহ স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যদের উপস্থিতিতে প্রাপ্তবয়স্ত না হওয়ার আগ পর্যন্ত বিয়ে দিবে না  মর্মে মুচলেকা দিয়েছেন অভিভাবকরা। এদিকে জাল জন্ম সনদ প্রদান করার কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভর্ৎর্সনার শিকার হন জামালগঞ্জ সদর ইউনিয়নের ইউপি সদস্য মনির হোসেন।

  • [১]