- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে বাল্য বিবাহের অপরাধে ২ জনের কারাদণ্ড

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে বাল্য বিবাহের অপরাধে ২ জনকে কারাদ- দিয়েছেন  ভ্রাম্যমাণ আদালতে। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট টিটন খীসা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। খবর পেয়ে নির্বাহী কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স সহ উপজেলার ভীমখালী ইউনিয়নের চান্দের নগর গ্রামে ঘটনাস্থল থেকে এক সন্তানের জনক পাশর্^বর্তী   ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ভান্ডা গ্রামের হাজী আবুল হোসেনের ছেলে মিজানুর রহমান (২০) কে আটক করে নিয়ে আসেন। অপর দিকে চান্দেরনগর গ্রামের ওই বিয়ের সহযোগী জুলেখা বেগম (৬০) কে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যলয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত বর মিজানুর রহমানকে ৩ মাসের কারাদ- এবং জুলেখা বেগমকে ১ মাসের কারাদ- প্রদান করা হয়। মেয়ের পিতা ও মেয়েকে ১৮ বছর আগে বিয়ে দেব না বলে অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন।

  • [১]