- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে বিআরডিবি কর্মকর্তার বাসার থেকে চাল উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা

স্টাফ রিপোর্টার
জামালগঞ্জ উপজেলা সদরের কলেজ রোডের বিআরডিবির পল্লী জীবিকায়ন প্রকল্প (পজিপ) কর্মকর্তা আব্দুস সালামের সরকারি কোয়াটার থেকে ২০ বস্তা রিলিফের চাল উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে।
রবিবার রাতে মামলাটি দায়ের করেছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস সহকারী লক্ষী রানী দাস।  জামালগঞ্জ থানা মামলা নম্বর-০৫, তারিখ ১৭/০৭/২০১৬ ইং। মামলায় সরকারি চাল ক্রয় করে সরকারি বাসভবনে মওজুদ করার অভিযোগ আনা হয়েছে।  
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই বলেন, ‘শুনেছি বিআরডিবির অফিসারের বাসা থেকে চাল উদ্ধারের ঘটনায় থানায় এজাহার দাখিল করা হয়েছে। পুরো বিষয়টি ভাল করে জানেন উপজেলা নির্বাহী  অফিসার মহোদয়।
জামালগঞ্জ থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘বিআরডিবির কর্মকর্তার কক্ষ থেকে সরকারি ২০ বস্তা চাল উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের হয়েছে।  রবিবার রাত ১১ টায় মামলাটি বেকর্ড করা হয়েছে।’
উল্লেখ্য, শনিবার দুপুরে উপজেলা বিআরডিবির পল্লী জীবিকায়ন প্রকল্প (পজিপ) কর্মকর্তা আব্দুস সালামের ‘রাইঙ্গা’ ভবনের ২য় তলার কক্ষ থেকে ২০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। তবে ৩৫ বস্তা কিনেছিলেন বলে নিজেই স্বীকার করেছেন আব্দুস সালাম। এঘটনায় উপজেলা পর্যায়ের তিনজন কর্মকর্তার সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা ও বিভাগীয় কর্মকর্তাগণ।

  • [১]