জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে। রাতে তাদের গ্রেফতার করে মঙ্গলবার আদালতে প্রেরন করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক কারবারী হলো জামালগঞ্জ সদর ইউনিয়নের চানপুর শেখ হাটী গ্রামের মৃত বিল্লাল উদ্দিনের ছেলে বদি উজ্জামান (৩০) বদিউজ্জামানের স্ত্রী মনমিলা আক্তার (২৩)।
থানা সূত্রে জানা যায় জামালগঞ্জ থানার এস আই জুলহাস, এস আই গোলাম সারোয়ার এএসআই ফাহিমা খাতুন নেতৃত্বে পুলিশ ফোর্স সহ সোমবার বিকেলে অবৈধ মাদক দ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেন। জামালগঞ্জ সদর ইউনিয়নের চানপুর আবুর হাটী গ্রামের বদিউজ্জামানের বসত বাড়ী থেকে ভারতীয় তৈরী মদ বেচাকেনার জন্য মাদক কারবারীর ঘরে রাখা অবস্থায় ১০৫টি কাচের বোতল জব্দ করা হয়। যার মূল্য অনুমান ১লাখ ২৮ হাজার টাকা।
গ্রেফতার কৃত আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৬ (১) এর ২৪ (খ)/৩৮ ধারায় নিয়মিত মামলা রুজু করে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জামালগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ আব্দুন নাসের জানান থানা পুলিশের বিশেষ অভিযানে ১০৫ ভারতীয় মদসহ ২জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন কর হয়েছে।