জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের প্রভাবশালীদের দ্বারা জামলাবাজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গাছ জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বুধবার বিকেলে ফেনারবাঁক ইউনিয়নের জামলাবাজ গ্রামের সাহেব আলী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে সূত্রে জানা যায়, শহিদ মিয়া, বিল্লাল মিয়া, সিরাজ মিয়া, গংরা এলাকার একটি প্রভাবশালী মহল জামলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভূমির ৪টি মেহগনি, ১টি বড় মেড়া গাছ জোরপূর্বক কেটে নেয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা বলেন,‘আমি গাছ কাটার অভিযোগটি পেয়েছি এবং এ বিষয়টি দেখার জন্য জামালগঞ্জ থানাকে দায়িত্ব দেওয়া হয়েছে।