জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের ৭টি গ্রামে একযোগে বিদ্যুত সংযোগের উদ্বোধন করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বুধবার বিকেলে ফেনারবাঁক ইউনিয়নের আমানিপুর বাজারে ৭ কোটি ৭০ লাখ ব্যয়ে আমানিপুর, রাজেন্দ্রপুর, বিষ্ণুপুর, নিধিপুর, আলীপুর, মোড়লপুর ও ফাজিলপুর গ্রামের ৬৫২টি পরিবারের মাঝে বিদ্যুত সংযোগের উদ্বোধন করা হয়।
ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
ছাত্রনেতা সুমন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, সুনামগঞ্জ জেলা পল্লী বিদ্যুতের এজিএম মো. নূরুল ইসলাম, উপজেলা এলজিইডি প্রকৌশলী আব্দুল সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, মতিউর রহমান, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিস, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জীতেন্দ্র তালুকদার পিন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাঁদাঘাট কলেজের প্রভাষক লিটন চন্দ্র সরকার, মধ্যনগর উপজেলা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক অমরেশ দাস, পাইকরহাঁটি ইউপি চেয়ারম্যান মো. ফেরদৌস রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরিফ আলম লিমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু তাহের তালুকদার, ফেনারবাঁক ইউপি সদস্য মো. আসাদ মিয়া, সাবেক ইউপি সদস্য রঞ্জন তালুকদার।