- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের পল্লীতে কয়েকশত গ্রাহকের মধ্যে পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের পাকনার হাওরের পাড়ে শান্তিপুর ও ভীমখালী ইউনিয়নের তেরানগর গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।
দিনব্যাপী বিদ্যুৎ সংযোগের উদ্বোধন ও মতবিনিময় অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী, উপজেলা আ.লীগের        
সভাপতি হাজী মোহাম্মদ আলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ, জেলা পরিষদের সদস্য হাজী আব্দুল মুকিত চৌধুরী, শামীম আহমদ মুরাদ, মোজাম্মেল হোসেন রুকন, ধর্মপাশা আ.লীগের সিনিয়র সহসভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম, পল্লী বিদ্যুৎ সুনামগঞ্জের এজিএম মোকসেলুল হাকিম, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী রেদওয়ান আলী খান আর্নিক, ফেনারবাঁকের চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, ভীমখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. দুলাল মিয়া, বেহেলী ইউপির চেয়ারম্যান অসীম তালুকদার, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ হোসেন, ভীমখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজ উদ্দিন, দলীয় নেতা কাজী আশরাফুজ্জামান, ফজলুল করিম, আবুল আজাদ, আবুল খয়ের, ইকবাল আল আজাদ, কাশেম আখঞ্জি, আলমগীর, শেরন, শুভ্র, সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ, মো. আখতারুজ্জামান প্রমুখ। সন্ধ্যায় দলীয় কার্যালয়ে যুবলীগের নেতাকর্মীদের সাথে ঈদ পুনর্মিলনীতে যোগদান ও মতবিনিময় করেন সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।

  • [১]