- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের উদ্বোধন

জামালগঞ্জ প্রতিনিধি
ব্লাড ব্যাংক জামালগঞ্জের উদ্যোগে জামালগঞ্জ সরকারী ডিগ্রী কলেজের মাঠে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সংগঠনের প্রতিষ্ঠাতা এনামূল হক বিজয়ের সভাপতিত্বে ও রফিকুল ইসলামের সঞ্চালনায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক সুজিত রঞ্জন দে, মো. মুজিবুর রহমান, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার।
ফেনারবাক গ্রামে ডেলিভারী রোগীর স্বামী আরিফুল ইসলাম বলেন, আমার স্ত্রীর ডেলিভারীর সময় এই যুবকেরা এসে ৪ ব্যাগ রক্ত দেয়, নতুবা আমার স্ত্রীকে বাঁচানো সম্ভব হতো না।
উপজেলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা এনামূল হক বিজয় বলেন, একজন রোগীও যেন রক্তের অভাবে এই উপজেলায় মারা না যায় সে লক্ষ্য আমরা কাজ করছি। এই সংগঠনের প্রতিটি সদস্য দুঃস্থ মানবতার সেবায় কাজ করে যাবে।
রক্তের গ্রুপ নির্ণয় করেন জামালগঞ্জ মেডিকো ডায়াগনিস্টিক ও কনসালটেশনের মো. শাজাহান মিয়া। অনুষ্ঠানে ৮০জন শিক্ষার্থী রক্তের গ্রেুাপ নির্ণয় করা হয়। এসময় সংগঠনের সদস্য পারভেজ মোর্শারফ, ছাদিকুর রহমান স্বাধীন, মিছবাহ উদ্দিন, উজ্জল আহমেদ উপস্থিত ছিলেন।

  • [১]