- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে বিশ্বনাথ এইড ইউকের ত্রাণ বিতরণ

 স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের সদর ও জামালগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের বোরো ফসলহারা ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারের মধ্যে বিশ্বনাথ এইড ইউকের উদ্যোগে চাল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার তেলিয়াপাড়া লেগুনা স্ট্যান্ডে এই চাল বিতরণ করা হয়।  
চাল বিতরণ করেন বিশ্বনাথ এইড ইউকে ও বিশ্বনাথ প্রেসক্লাবেকর সভাপতি কাজী মোহাম্মদ জামাল উদ্দিন ও জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ এইড ইউকের লাইফ মেম্বার ইছাক আলী, নুরুল ওয়াছে আলতাফী, সহ-সভাপতি তজম্মুল আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৌদ্ধ অপু, সদস্য নুর উদ্দিন, জামান মিয়া, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ, সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আশিক মিয়া, গোলছেরা বেগম প্রমুখ।
বিকালে সুনামগঞ্জ পৌরসভার মোহাম্মদপুরে চাল বিতরণ করেন। এসময় উপস্তিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, দ্বিনি সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. আনোয়ার হোসেন আব্দুল্লাহ এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুল কাদির, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

  • [১]