জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বেহেলী ইউনিয়ন কমিটি অনুমোদন দিয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। গত ২৭ জুলাই জামালগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। এতে মিশন তালুকদারকে সভাপতি ও হিরামন মানিককে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয় উপজেলা কমিটি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. আনফর আলী টুকু ও সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ আমান প্রমুখ।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে অনুমোদিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি মো. ইমরুল কায়েছ, মো. মাফিক মিয়া, সুজিত মজুমদার, মো. হুমায়ুন ইসলাম, রায় কুমার দাস, পিনাকী রঞ্জন তালুকদার প্রান্ত, ধনা দাস, মো. আলমগীর হোসাইন ও মো. আয়না মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাফায়েত উল্লাহ, তানজিম আহমেদ (রুনেল), অজয় সরকার ও মো. আতিক হাসান রাজীব, সাংগঠনিক সম্পাদক কায়দে আলম মিশুক, হৃদয় সরকার ও মো. হুসাংগীর মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্মল পাল নিলয়, দপ্তর সম্পাদক মো. জুনেদ মিয়া, অর্থ সম্পাদক জুয়েল রায়, যুব ও ক্রীড়া সম্পাদক স্বপন দাস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সবুর খান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. মোশারফ মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হেমন্ত দাস, সদস্য সঞ্জিত দাস, আপন দাস, সঞ্জয় কুমার দাস ও রুমেল সরকার। এ কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।