জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে ভারতীয় মদসহ আফাজ উদ্দিন (২৫) নামের যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত আফাজ উদ্দিন জামালগঞ্জ উত্তর ইউনিয়নের লম্বাবাঁক গ্রামের মৃত আবু হানিফার ছেলে।
পুলিশ জানায়, বুধবার রাতে আফাজ উদ্দিন ও তার ২ জন সহযোগী ভারতীয় মদ নিয়ে সাচনা আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই আরিফ রব্বানী তাকে হাতেনাতে আটক করে। এসময় তার দুই সহযোগি পালিয়ে যায়। পুলিশ তার কাছ থেকে ভারতীয় অফিসার চয়েজ ৩৮ বোতল মদ
উদ্ধার করে। এই ব্যাপারে জামালগঞ্জ থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।