- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে ভিক্ষুকদের মধ্যে চেক ও প্রতিবন্ধীদের শীতবস্ত্র প্রদান

জামালগঞ্জ প্রতিনিধি  
জামালগঞ্জে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসুচির আওতায় ভিক্ষুকদেরকে  চেক  ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে শীতবন্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকারের সিলেট বিভাগীয়         পরিচালক মতিউর রহমান।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক খান মো. মোতাহার হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দীপু। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মধ্যে প্রতিবন্ধী কার্ড প্রদান ও কম্বল বিতরণ ও পুণর্বাসনের জন্য উপজেলার নয়াহালট গ্রামের আজমিলা বিবি, গোপালপুর গ্রামের মোনানন্দ দাস, কলকতখাঁ গ্রামের ধন মিয়া ও উত্তর কামলাবাজ গ্রামের নুরজাহান প্রত্যেককে ১৮ হাজার ৮শত টাকার চেক প্রদান করা হয।

  • [১]