জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত সোম ও মঙ্গলবার চার দিনব্যাপী প্রশিক্ষণের ১ম ধাপ অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতা ও উপজেলা পরিষদের বাস্তবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানি আফিন্দী রাজু।
প্রশিক্ষক হিসেবে ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. অলিদুজ্জামান। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা—কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব—উদ্যোক্তাসহ অনেকে। আগামী বুধ ও বৃহস্পতিবার ২য় ধাপের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।