জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে। গত বুধবার দুপুরে অপরিচ্ছন্নতা ও খাদ্যে ভেজালের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উপজেলা সদর পরিষদ গেইটের শাহজালাল হোটেলকে ৩ হাজার, আম্বিয়া স্টোরকে ৫ হাজার, তামিম হোটেলকে ৩ হাজার, তুহিন ষ্টোরকে ২ হাজার, জনতা বেকারীকে ১৫ হাজার, আল হাসান মসলা মিলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সুনামগঞ্জ জেলার সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, থানার এসআই মমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।