জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে মতবিনিময়কালে
উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজ্জাদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রশীদ আহমদ, মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, সহকারী শিক্ষক জ্যেতিষ রঞ্জন তালুকদার, অরুন উদয় চক্রবর্তী, মোজাহিদ হোসেন, অর্চনা রানী তালুকদার, মো. সাইফুল ইসলাম, মো. আনোয়ার হোসেন সহ স্থানীয় সাংবাদিকরা।
উল্লেখ্য, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরীর বাড়ী সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামে। তিনি জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের চান্দের নগর গ্রামে বড় বোনের বাড়িতে পারিবারিক অনুষ্ঠানের পর মডেল উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় করেন ও শিক্ষার উন্নয়ন নিয়ে দিক নির্দেশনামূলক পরামর্শ দেন।