জামালগঞ্জ প্রতিনিধি
জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালগঞ্জ ৪নং ওয়ার্ডে সম্ভাব্য পদপ্রার্থী আ.লী নেতা কল্যাণ ব্রত তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জামালগঞ্জ সদর ইউপির হলরুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য আব্দুর রহমান । ইউপি সদস্য জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন-উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহব্বায়ক আব্দুল লতিফ নাজেল, সিলেট মহানগর যুবলীগ নেতা বিপ্লব তালুকদার, ইউপি সদস্য আলী আক্কাস মুরাদ, আরজু মিয়া,গোলাম হোসেন, রাজেন্দ্র তালুকদার, মো.আবুল কালাম, ইউপি সদস্যা শারমীন সুলতানা প্রমুখ।