- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতের দণ্ড

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে এক মাদক সেবীকে ১ মাসের কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকাল ৩ টায় জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের নোয়াগাও বাজারে মদ খেয়ে মাতলামী করার সময় পুলিশ জাকের আলী কন্ট্রোলকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসেন। আটককৃত ব্যক্তি উপজেলার ভীমখালী ইউনিয়নের নোয়াগাও গ্রামের মৃত মোজাম্মেল আলীর পুত্র। পরে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টিটন খীসা।

  • [১]