- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মেলন- লুৎফুর সভাপতি সম্পাদক বিধান

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে সভায় সভাপতিত্ব করেন ভীমখালী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সমিতির সভাপতি গোল আহমদ।
সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতামতে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, সাধারন সম্পাদক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী।  
এছাড়াও অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি আছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক আলাউদ্দিন মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবুল খায়ের তালুকদার, সাংগঠনিক সম্পাদক সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রইছ মিয়া, কোষাধক্ষ্য ভীমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. নূর উদ্দিন, ক্রীড়া সম্পাদক সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আক্তার হোসেন। সম্মানিত সদস্য নির্বাচিত হয়েছেন মো. আব্দুল হক, মোছা. তাইয়েবুন্নেছা আফিন্দি, শাহ জাহান মজুমদার। কো-অপ্ট সদস্য বাদল চন্দ্র হাজরা।

  • [১]