- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে মারামারিতে আহত ১ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
জামালগঞ্জ উপজেলায় খেলা নিয়ে দ্বন্দ্বে গুরুতর আহত ১ জনের মৃত্যু হয়েছে। আহত ব্যক্তি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়। কাশেম মিয়া (৬০) নামের এই মৃত ব্যক্তির বাড়ি সাচনা ইউনিয়নের কুকড়াপর্শী গ্রামে।
গত ১৭ জানুয়ারি সাচনা ইউনিয়নের কুকড়াপর্শী গ্রামে মারামারির ঘটনার পরদিন একই গ্রামের সোলেমান মিয়ার ছেলে মোবারক হোসেন বাদী হয়ে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এই মামলায় ৬ জনকে আটক করে পুলিশ।
জান গেছে, ওইদিন বিকালে কাশেম মিয়ার বাড়িরপাশে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে আলী আহসান ও বিল্লাল মিয়ার মধ্যে কথা কাটাকাটি এবং মারামারির ঘটনা ঘটে। পরে আলী আহসানের লোকজন হামলা চালায় বিল্লাল মিয়ার বাড়িতে। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে ৪ জন গুরুতর আহত হন। পরে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসা নিয়ে ৩ জন সুস্থ হন। কিন্তু কাশেম মিয়া নামের ব্যক্তি মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় মারা যান।
জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল আলম বলেন, ঘটনার পরে একটি মামলা হয়েছে। ৬ জনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।

  • [১]