- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে মিজবাহ’র মতবিনিময়

জামালগঞ্জ প্রতিনিধি
জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতাদের সাথে মতবিনিময় করেছেন সদস্য প্রার্থী মিজবাহ উদ্দিন। গত শুক্রবার সন্ধ্যায় জামালগঞ্জস্থ  হাসপাতাল পয়েন্টে সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী। যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহসভাপতি দীজেন্দ্র লাল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন্দ্র কুমার রায়, প্রচার সম্পাদক অসীত রায় চৌধুরী, দলীয় নির্মাল্য কান্তি রায় সসীম, জহিরুল হক তালুকদার, আবুল কালাম সরকার, মোশারফ হোসেন প্রমুখ। সভায় জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী মিজবাহ উদ্দিন তার বক্তব্যে দলীয় সকল নেতা কর্মীদের কাছে সহযোগিতা চান।

  • [১]