- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে মুকিত চৌধুরীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ

জামালগঞ্জ প্রতিনিধি
জেলা পরিষদ নির্বাচনে ৪ নং ওয়াডের্র সদস্য প্রার্থী জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরীর বিরুদ্ধে ভোটারদের ভয়-ভীতি দেখানো ও আচরণবিধি লঙ্ঘন করে অবৈধ ক্যাম্পিং করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকালে ৪ নং ওয়ার্ডের অপর সদস্য প্রার্থী গুল আহমদ জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসারের কাছে ই-মেইলে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের অনুলিপি জামালগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার ও ৪ নং ওয়ার্ডের প্রিসাইডিং অফিসারকেও প্রদান করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, সদস্য প্রার্থী আব্দুল মুকিত চৌধুরী দলের প্রভাব      
 খাটিয়ে ও ভোটারদেরকে টাকায় লোভ লালসা দেখিয়ে অদ্য মঙ্গলবার রাতে তার বাসায় অবস্থান করার জন্য চাপ প্রয়োগ করছেন। এতে করে যে কোন সময় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট হওয়াসহ ভোটারগণ তাদের ভোট প্রদান করতে বাধাগ্রস্ত হতে পারেন।
অভিযোগের বিষয়ে সদস্য প্রার্থী আব্দুল মুকিত চৌধুরীর সাথে কথা বলতে চাইলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
৪নং ওয়ার্ডের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার ও দক্ষিণ সুনামগঞ্জের কৃষি কর্মকর্তা আব্দুল আলিম বলেন,‘ এধরনের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ’  

  • [১]