- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে মুক্তিযোদ্ধাসহ ১২টি পরিবারের ভূমি দখলের অভিযোগ

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে মুক্তিযোদ্ধাসহ ১২ টি পরিবাবের ভূমি জোর পূর্বক দখলের লিখিত অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ফেনারবাঁক ইউনিয়নের গজারিয়া গ্রামের মুক্তিযোদ্ধা সাকের আলীসহ ৫ জনের অসহায় শ্রমজীবি গজারিয়া গ্রামের মৃত মিয়ারিশ’র ছেলে সাজুল মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩০ বছর যাবত গজারিয়া গ্রামের সরকারি ভূমিতে বারঘরিয়া নােেম একটি পাড়ায় তারা ১২টি পরিবার প্রায় শতাধিক জনসংখ্যা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। দীর্ঘ দিন বসবাস করলেও তাদেরকে কেউ কোন বাধা প্রদান করেন নাই। অতি পরিশ্রম করে বসবাস উপযোগী একটি পাড়া তৈরীর পর কিছু দুষ্টচক্র তাদের দীর্ঘদিনের দখল কৃত ভুমি জোরপূর্বক দখলের পায়তারা করছে। কিছু দিন পূর্বে গজারিয়া গ্রামের মৃত মিয়ারিশের ছেলে সাজুল মিয়া (৪৫) তাদের দখলকৃত ৭৫ শতাংশ ভূমি জোরপূর্বক দখল করে।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, বাঁধা দিলে মারপিট ও প্রাণনাশের হুমকি দেয় এমনকি চলফেরাসহ রাস্তা বন্ধ করে রাখে। ১৯৯৭ সালে তাদের ১২ টি পরিবারে মালিকদের নামে দুইটি খতিয়ানে ৫১ শতাংশ ভূমি রেকডকৃত হয়। ২০০৮ সালে ওই জায়গাটি বন্দোবস্ত পাওয়ার জন্য জেলা প্রশাসক বরারব আবেদন করেন।
অভিযুক্ত সাজুলের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি সার্ভেয়ার পাঠিয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • [১]