- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে মুক্তিযোদ্ধা একেএম মোখলেসুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৩ টায় তাঁর নিজ গ্রাম জামালগঞ্জ সদর ইউনিয়নের উজান লালপুর মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে অংশ নেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবু তাহের। রাষ্ট্রীয় সালাম দেন থানার এসআই আরিফ রব্বানী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রাজ্জাক মাষ্টার।
রবিবার সকালে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা মুক্তিযোদ্ধা হাজী একে এম মোখলেসুর রহমান(৭৫) সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি উপজেলার সদর ইউনিয়নের উজান লালপুর গ্রামের মৃত ওয়াজেদ আলী তালুকদারের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দুপুর সাড়ে ৩টায় রাষ্ট্রীয় মর্যাদা ও জানাযা শেষে  লালপুর কবর স্থানে তার পিতার কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।  
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আ.লীগ ও অঙ্গ সংগঠন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, উপজেলা বিএনপি, কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদ, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, জামালগঞ্জ প্রেসক্লাব, উদীচী শিল্পী গোষ্ঠী, জামালগঞ্জ সাংবাদিক ইউনিট।

  • [১]