জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে ছিদ্দিক আলী আফিন্দী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ভীমখালী ইউনিয়নের বিছনা গ্রামে জয়তুন্নেছা আফিন্দী ফাউন্ডেশনের আয়োজনে বিছনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জামালগঞ্জ উপজেলার ২৩ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ৬৬ জন ছাত্র ৬০ জন ছাত্রীসহ মোট ১২৬ জন পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালীন পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন বিছনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কান্তি পুরকায়স্থ, সমন্বয়কের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রন্টু রঞ্জন সরকার,ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন আফিন্দী ও ফাউন্ডেশনের সদস্য সাইদুর রহমান,বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী অভিভাবক ও সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ প্রমুখ উপস্থিত ছিলেন।