- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে মেম্বার পদপ্রার্থী স্বাধীনের সমর্থনে উঠান বৈঠক

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের সাচনা বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী স্বাধীন রঞ্জন দাসের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮টায় হরিহরপুর গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হরিহরপুর গ্রামের বাসিন্দা আক্রামুল ইসলাম। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. মাহবুবুল হাসান ও পবিত্র গীতা পাঠ করেন বিষ্ণুপদ সূত্রধর।
বিমল চন্দ্র দাসের সঞ্চালনায় বৈঠকে স্বাগত বক্তব্য দেন হরিহরপুর গ্রামের সোহেল মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আব্দুল বারিক, নিশেন্দু কুমার রায়, শ্যামল রায়, গৌরাঙ্গ লাল রায়, আমির আলী, আব্দুর রউফ, ডা. গোপিকা রঞ্জন দাস, রানা রঞ্জন রায়, ডা. বাবুল তালুকদার, মো. ঝুনু মিয়া, মো. হুছন আলী, ডা. বিষ্ণুপদ সূত্রধর, মো. আব্দুল জলিল, নিশিকান্ত রায়, ক্ষীরদ মোহন রায় ও বিরাজ রায়। সব শেষে বক্তব্য দেন ইউপি সদস্য পদপ্রার্থী স্বাধীন রঞ্জন দাস। বক্তব্যে তিনি তার মোরগ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানান।

  • [১]