জামালগঞ্জ অফিস
সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোতালেব খান জামালগঞ্জে গণসংযোগ করেছেন। গত বৃহস্পতিবার বিকেলে জামালগঞ্জ উপজেলা সদর, সাচনাবাজারসহ আশ পাশের বাজারগুলোতে গণসংযোগ করেছেন তিনি।
মোতালেব খান জানান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে স্বাক্ষাতের পর সিলেট হযরত শাহজালালের মাজার জিয়ারত শেষে জামালগঞ্জ উপজেলা থেকে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেছেন। গণসংযোগকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালিক, সহ সভাপতি হুমায়ুন কবীর সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়ালী উল্লাহ সরকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সালেহ, জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুর রহমান, বিএনপি নেতা জয়নাল আবেদীন, আ. রশীদ, আ.শহীদ, জহির, সোহেল, আতিক, স্বপন, কামরুল প্রমুখ।