জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সুনামগঞ্জ—১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। পরে একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর, আব্দুর রাজ্জাক মাস্টার, শ্রীকান্ত তালুকদার, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবত্তর্ী, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, সিনিয়র সাংবাদিক অঞ্জন পুরকায়েস্থ, জেলা মহিলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারাজানা ইসলাম শিবনা, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহানা আল আজাদ।
অপরদিকে জামালগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া উপজেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।