- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব’র সভাপতিত্বে সকাল ৯টায় জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. শামীমা আক্তার খানম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল-আজাদ, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের। পতাকা উত্তোলন শেষে থানা পুলিশ প্রশাসন, আনসার বাহিনী, স্কাউটও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের সম্মিলিত কুচকাওয়াজ ও শিশু কিশোরদের শারীরিক কসরত প্রদর্শন, বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।
বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব। জাল্লাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুমি আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন সিলেট সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য ্অ্যাড. শামীমা আক্তার খানম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল-আজাদ, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো: আব্দুন নাসের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রাণী তাং, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আলা উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক, এম নবী হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, সাবেক উপসচিব বীর মুক্তিযোদ্ধা মো: রইছ উদ্দিন। অন্যান্যদের মাঝে বক্তব্য দেন বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলম্বদর, শ্রীকান্ত তাং, জামালগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মো: ওয়ালী উল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা সন্তান মারজানা ইসলাম শিবনা, কল্লোল সরকার, জহিরুল ইসলাম। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে ফুল দিয়ে বরণ করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।

  • [১]