- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে যাত্রাপালার নামে চলছে অসামাজিক কাজ

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নে ৫ দিন ব্যাপী অবৈধ যাত্রাপাল, মদ ও জুয়ার আসর বসেছে। জানা যায়, উপজেলার ভীমখালী ইউনিয়নের রাজাবাজ গ্রামের পশ্চিম মাঠে বিশাল সামিয়ানা (প্যান্ডেল)  দিয়ে যাত্রাপালা শুরু করেন স্থানীয় আব্দুল কদ্দুস, খোকন, ইকবাল হোসেন প্রমুখ।
অবৈধ যাত্রাপালায় নর্তকী নাচ দেখিয়ে  টিকেটের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। যাত্রার অন্তরালে গড়ে উঠে নারী, মদ ও জুয়ার আসর। প্রত্যক্ষদর্শীরা জানান, অসামাজিক কার্যকলাপে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। দেখার কেউ নেই। স্কুল কলেজ পড়–য়া কোমলমতি ছাত্র ও যুবকরা এই মদ, জুয়া এবং অসমাজিক কার্যকলাপে জড়িত হচ্ছে। রাস্তার পাশে অসামাজিক কার্যকলাপ চলতে দেওয়া ঠিক হবেনা এর বিহিত ব্যবস্থা করা একান্ত প্রয়োজন।
যাত্রাপালার পরিচালক কদ্দুস মিয়া বলেন, আমরা টেহা (টাকা) খরচ কইরা শেষ মেশ এইডা করতাছি, আর করতাম না। ভীমখালী ইউপি চেয়ারম্যান মো. দুলাল মিয়া বলেন, আমি কয়েক দিন যাবৎ বাড়ীতে নেই এ বিষয়ে কিছুই জানি না।
জামালগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মু. রশীদ আহম্মদ জানান, আমি প্রশাসনের কাছে অসামাজিক কার্যকলাপ যাতে না হয় সেজন্য অনুরোধ জানিয়েছি।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম বলেন, গতকাল রাতে পুলিশে যাত্রাপালা ভেঙ্গে দিয়ে এসেছে।

  • [১]