- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে যুবলীগের জঙ্গি বিরোধী সভা

জামালগঞ্জ প্রতিনিধি
আগামী ২৩ জুলাই সুনামগঞ্জ যুবলীগের আয়োজনে জঙ্গি ও নাশকতা বিরোধী যুব সমাবেশকে সফল করার লক্ষে জামালগঞ্জে আওয়ামী যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার সাচনাবাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ।
উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন ও যুবলীগ নেতা নুরুল আলমের সঞ্চালনায়  সভায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, অ্যাড. রওনক আহমেদ, আওয়ামী লীগ নেতা সায়েম পাঠান, জামালগঞ্জ উপজেলা যুবলীগ নেতা ইকবাল আল আজাদ, জসিম উদ্দিন তালুকদার, আবু তাহের, মাহমুদুুল হাসান, মনসুর আলম, ইমরান আলী তালুকদার প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা যুবলীগ নেতা দিলোয়ার হোসেন, জিয়াউর রহমান, অ্যাড. মনিশংকর পাল, আবুল হোসেন, ইউপি সদস্য মোশারফ হোসেন প্রমুখ।

  • [১]