- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে যুবলীগের পাল্টাপাল্টি মিছিল

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে যুবলীগে স্বাধীনতা বিরোধী ও বিএনপির পরিবারসহ বির্তকিত পরিবারের সদস্যদের নিয়ে আহবায়ক কমিটি গঠন করার অভিযোগ তুলে পদবঞ্চিত উপজেলা যুবলীগের ক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।  বৃহস্পতিবার সকালে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেইটে প্রতিবাদ সভায় মিলিত হয়।
উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সদর ইউপি সদস্য জিয়াউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাবেক সদস্য নুরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুকবুল হোসেন আফিন্দী, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য কাশেম আখঞ্জী, সাইফুল মালেক, গোলাম হোসেন, শিরিন তালুকদার, সজিব বণিক, গোলাম হায়দার, বুরহান উদ্দিন, গোলাম হোসেন, বশির আহমদ, মোফাস্সেল হোসেন, কবির   হোসেন প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন,‘একাত্তরের স্বাধীনতা বিরোধী রাজাকার ও শান্তি কমিটির সদস্যের ছেলে-নাতীদেরকেসহ বিএনপি নেতাদের ছেলেদেরকে উপজেলা যুবলীগের কমিটিতে অর্ন্তভুক্ত করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক, শেখ হাসিনা সরকার দেশে যুদ্ধাপরাধীদের বিচার কাজ করছেন, অন্যদিকে রাজাকার পরিবারের সদস্যদেরকে দিয়ে কমিটি গঠন করে বঙ্গবন্ধুর হাতে গড়া দলকে কলংকিত করা হচ্ছে। অবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদেরকে দিয়ে আহবায়ক কমিটি গঠনের দাবি জানানো হয়।
অপরদিকে সকাল ১১টায় নবগঠিত যুবলীগের উদ্যোগে উপজেলা সদর ও সাচনা বাজারে আনন্দ মিছিল -পথসভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে সফল করার লক্ষ্যে যুবলীগের নেতৃবন্দকে ধন্যবাদ জানিয়ে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল আল আজাদ, আবুল হোসেন, মনসুর আলম, আহবায়ক সদস্য আবু তাহের তালুকদার, জসিম উদ্দিন তালুকদার, মলি হোসেন,ইমরান আলী, শামীম আহমেদ, রুবেল আহমদ, তোফাজ্জল হোসেন,আল আরাফাত রুবেল, রুবেল মিয়া প্রমুখ।
এ  ব্যাপারে জামালগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক সবুজ কান্তি দাস বলেন,‘স্বাধীনতা বিরোধী ও বিএনপি পরিবারের কেউ কমিটিতে স্থান পেলে তা জেলা কমিটির আহবায়কের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি ত্যাগীদের মধ্যে যারা কমিটিতে স্থান পায়নি পূর্ণাঙ্গ কমিটিতে তাদেরকে মূল্যায়ন করা হবে।’

  • [১]