- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে যুবলীগের মিছিল সমাবেশ

জামালগঞ্জ অফিস
নবগঠিত সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল সমাবেশ করেছে জামালগঞ্জ যুবলীগ। জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমন ও স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনকে স্বাগত জানিয়ে স্থানীয় সাচনা বাজারে মিছিল সমাবেশ করেছে।
মঙ্গলবার দুপুরে  উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক  বুরহান উদ্দিন তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোবারক আলী তালুকদার, মলি হোসেন,আব্দুল কুদ্দুছ তালুকদার, যুবলীগ নেতা ফারুক তালুকদার, শ্যামল হোসাইন, দ্বীপ রায়, নিউটন সরকার, রফিকুল ইসলাম,হাসান আলী, সালমান,আলী নূর,রানা হোসেন, রুবেল দাস, অনিক রায়, বিলাশ দাস প্রমুখ।

  • [১]