জামালগঞ্জ অফিস
‘কারিগরি শিক্ষা নিলে বিশ্ব জুড়ে কর্ম মিলে’ এই স্লোগানে জামালগঞ্জ উপজেলায় বেসরকারি এনজিও সংস্থা রানার এইড’র অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সোনালী ব্যাংক সংলগ্ন অফিস উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রসূন কুমার চক্রবর্তী।
উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজ সেবা অফিসার ইসমাঈল হোসেন।
রানার এইড’র পরিচালক সাইফ উল্লাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, জামালগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, সোনালী ব্যাংক ব্যবস্থাপক আতাউর রহমান, পদক্ষেপ ম্যানাজার আলতাফুর রহমান,ব্যবসায়ী পংকজ পাল চৌধুরী ।